1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 4:08 pm
Title :
কালিহাতীতে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, আহত ৪ ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক:

কিশোরী গৃহকর্মী প্রীতি ওরাং মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত ও বিচার দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন 

Reporter Name
  • Update Time : Thursday, February 15, 2024,
  • 274 Time View

 

আফজল হোসেইন(শ্রীমঙ্গল প্রতিনিধি)

 

 

শ্রীমঙ্গল,১৫ফেব্রুয়ারি ২০২৪ :রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে কিশোরী গৃহকর্মী প্রীতি ওরাং-এর অস্বাভাবিক মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত ও বিচারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন করেছে ব্রেকিং দ্য সাইলেন্স ও মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট।

 

অদ্য বৃহস্পতিবার(১৫ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনায় নাগরিক উদ্যোগ ও বিডিইআরএম-এর সহযোগিতায় যৌথভাবে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ব্রেকিং দ্য সাইলেন্স-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর পারভেজ কৈরি, কালিঘাটের ইউপি সদস্য নিতু রানী রায়, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের প্রধান নির্বাহী পরিমল সিংহ বাড়াইক, ব্রেকিং দ্য সাইলেন্স-এর প্রকল্প সমন্বয়কারী রুবাইয়াৎ ফেরদৌস, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের উপদেষ্টা দিলীপ কৈরি, বিডিআরএম-এর কুন্তি রবিদাস ও মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সিমা মুন্ডা প্রমুখ।

 

কিশোরী গৃহকর্মী প্রীতি ওরাং-এর অস্বাভাবিক মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত ও বিচারের দাবিতে এ মানববন্ধনে এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হলে দেশে আর কোনো গৃহকর্মী হত্যার ঘটনা ঘটবে না বলেও উল্লেখ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “প্রীতির এই অস্বাভাবিক মৃত্যু আমরা মেনে নিতে পারি না, এই মৃত্যু রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত সম্পন্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট