1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 5:45 pm
Title :
কালিহাতীতে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, আহত ৪ ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক:

ফাঁসিতে ঝুলে বৃদ্ধার মৃত্যু

Reporter Name
  • Update Time : Friday, February 16, 2024,
  • 293 Time View

 

 

স্টাফ রিপোর্টারঃ খান শাকিল

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নবগঠিত বড়চওনা ইউনিয়নের বিন্নাখাইড়া এলাকায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার(১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০ ঘটিকার দিকে উপজেলার বড় চওনা বিন্নাখাইড়া এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায় যে, উপজেলার বড়চওনা ইউনিয়নের বিন্নাখাইড়া এলাকার নিহত নুরুল ইসলাম (৬৫)ডালিম উদ্দিনের বড় ছেলে।ঘটনার বিবরণে নিহতের ছোট ভাই নূর জামাল জানায় যে ,বড় ভাই নূরুল ইসলাম তার পরিবার নিয়ে আলাদা বসবাস করত।পারিবারিক বিভিন্ন কারণে আমার ভাই অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে যায়।

যার কারণে বড় ভাই মানসিকভাবে বিপর্যস্ত ছিল।ভাই কোনভাবেই ঋণের টাকা পরিশোধ করতে না পারায় পূর্বেও কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে বলে আমাকে জানায়।গতরাতে খাওয়া-দাওয়ার পর কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়।পরে বাড়ির লোকজন পাশে একটি গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।লাশের সুরতহাল করে সখীপুর থানার (এসআই) ফজলুল হক।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান যে, লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট