1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 4:07 pm
Title :
কালিহাতীতে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, আহত ৪ ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক:

পঞ্চগড়ের বোদায় মাদকসহ আটক ৩

Reporter Name
  • Update Time : Saturday, February 17, 2024,
  • 277 Time View

 

 

মো: আব্দুল গফুর, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:

 

পঞ্চগড়ের বোদায় মাদকসহ শাহেরুল ইসলাম (৪০), সাজ্জাদ হোসেন (৩০) এবং মমিনুল ইসলাম (২৯) নামের ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছে বোদা থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে বোদা পৌর শহরের পরিত্যক্ত দুই তলা কাঠের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন নাজিরপাড়া গ্রামের আতাবুর রহমানের ছেলে শাহেরুল ইসলাম, থানাপাড়া গ্রামের আঃ গফুরের ছেলে সাজ্জাদ হোসেন (৩০) এবং পশ্চিম ভাসাইনগড় গ্রামের একরামুল হকের ছেলে মমিনুল ইসলাম।

 

পুলিশ জানায়, বোদা থানার অফিসার ইনচার্জ মো. আজাম্মেল হকের নেতৃত্বে বোদা থানার এসআই মো. বদিউজ্জামান, এসআই মোঃ মঞ্জুরুল ইসলাম, এএসআই মোঃ মতিয়ার রহমান, এএসআই মোঃ আসাদুজ্জামাস প্রামানিক ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা কালে বোদা পৌর শহরের পরিত্যক্ত দুই তলা কাঠের বাড়ি থেকে ২৭পিচ ট্যাপেন্ডাডল মাদকদ্রব্যসহ তাদের হাতে নাতে আটক করা হয়।

 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক তিন মাদক ব্যবসায়ীকে আটকের বিশয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের আদালতে সোপর্দ্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট