1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 5:45 pm
Title :
কালিহাতীতে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, আহত ৪ ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক:

মুন্সীগঞ্জে সকল ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ

Reporter Name
  • Update Time : Wednesday, February 21, 2024,
  • 308 Time View

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টর

মুন্সীগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

 

বুধবার(২১ ফেব্রুয়ারি)জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা এক মিনিটে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া)আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।জেলা প্রশাসক মোঃ আবুজাফর রিপন বিপিএএ,পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খাঁন, (পিবি আই)পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম,জেলা পুনাক সাভানেত্রী ডাঃ মাহমুদা আফরোজ, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সদর উপজেলা চেয়ারম্যান আনিছ উজ জামান আনিস,মুন্সীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সোহেল রানা রানু, জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোনায়েম সরকার,জেলা কারাগারের সুপার বজলুর রশিদ,জেলা আনসার কমান্ডার তামিমা সুলতানা প্রমুখ।

 

এছাড়া সরকারি হরগঙ্গা কলেজ, মুক্তিযোদ্ধা সংসদ,সরকারি- বেসরকারি দফতর ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল,সাংবাদিক সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

 

এদিকে ভাষা শহীদদের স্মরণে জেলার রজনৈতিক কার্যালয়গুলোতে জাতীয়,দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং নেতাকর্মীরা কালো ব্যাজ পরিধান করেন।এছাড়া জেলার সকল হাফিজিয়া ও কওমি মাদরাসাগুলোতে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ কুরআন খতম ও মোনাজাত প্রার্থনা করা হয়।জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভাষা শহীদদের স্বরণে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট