1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 7:12 pm
Title :
কালিহাতীতে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, আহত ৪ ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক:

কটিয়াদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Reporter Name
  • Update Time : Wednesday, February 21, 2024,
  • 274 Time View

 

মোঃ মোফাসসেল সরকার,স্টাফ রিপোর্টার,

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে ‌। কটিয়াদী  উপজেলা ভূমি অফিস  সংলগ্ন শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে  ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্প স্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা পরিষদ,পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ,কিশোরগঞ্জ আঞ্চলিক প্রেস ক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন।পুষ্প স্তবক অর্পণ শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

২১শে ফেব্রুয়ারি (বুধবার) সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একুশের প্রভাত ফেরী বের হয়। প্রভাত ফেরিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‌। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধী সমাজের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায়  বক্তারা বলেন, ২১ ফেব্রুয়ারী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতির জীবনে এক গৌরবের দিন। ১৯৫২ সালের এই দিনে বাঙালি জাতি বুকের তাজা রক্ত দিয়ে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে মাতৃভাষা রক্ষার জন্য রাজপথে নেমেছিল। পৃথিবীর ইতিহাসে একমাত্র বাঙালিরাই সেই গৌরবময় জাতি, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিল। তাই সারা বিশ্বে এই দিনটি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট