
প্রতিবেদনে:মো:ফারুক আহম্মদ চট্টগ্রাম ব্যুরো প্রধান
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে তা”মিরুল হায়াত মাদ্রাসায় অনুষ্ঠিত হয় সকাল আটটা থেকে ক্রীড়া সংবর্ধনা অনুষ্ঠান।উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন তা”মিরুল হায়াত আল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা দিদারুল হক সাঈদ ও সহকারি শিক্ষকগন।এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ডক্টর নুরুল আমিন নুরী সাহেব,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর মুফতি হুমায়ুন কবির সাহেব,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মুফতি সাইফুল হক সাহেব,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা দেলোয়ার হোসেন মাদানী সাহেবএবংসভাপতিত্ব করেন প্রিন্সিপাল হযরত মাওলানা দিদারুল হক সাঈদ সাহেব।প্রিন্সিপাল দিদারুল হক সাহেব তার বক্তব্য বলেন সবার জন্য শিক্ষা নিশ্চিত করার জন্য আমি তা”মিরুল হায়াত মাদ্রাসা প্রতিষ্ঠানটি খুলেছি। প্রতিটি ঘর হোক কুরআনের আলোয় আলোকিত সেই লক্ষ্যে আমি খুব কম টাকা নিয়ে আমার এখানে ধনী-গরিব সবার ছেলেদের ভর্তি করায় এবং অল্প বেতনে আমার এখানে তিন বেলা পাঠদান হয়।তিনি আরো বলেন অভিজ্ঞ সম্পন্ন শিক্ষক দ্বারা আমার এখানে প্লে থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পাঠদান হয় এবং অভিজ্ঞ হাফেজ দ্বারা হেফ্জ বিভাগ পরিচালনা করা হয় এবং প্রধান অতিথির বক্তব্য শেষে পাঁচজন হাফেজদের মাঝে পাগড়ী পরিধান করা হয়।
যথাক্রমে হাফেজ মোঃ আহমদুর রহমান,হাফেজ নূর মোহাম্মদ,হাফেজ মোহাম্মদ এনামুল হক,হাফেজ হামিম শফীকী,হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান।এ ছাড়া খেলায় বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার ও ক্রেস প্রদান,দোয়া-মাহফিল এবং তবুরগ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।