1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 9:00 pm
Title :
কালিহাতীতে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, আহত ৪ ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক:

টাঙ্গাইলের মির্জাপুর পরিদর্শনে দেশের ফার্স্ট লেডি ড: রেবেকা সুলতানা 

Reporter Name
  • Update Time : Sunday, February 25, 2024,
  • 287 Time View

 

স্টাফ রিপোর্টারঃখান শাকিল

টাঙ্গাইলের মির্জাপুর ঘুরে গেলেন মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন এর সহধর্মিণী ও সাবেক যুগ্ম সচিব দেশের ফার্স্ট লেডি অধ্যাপক ড: রেবেকা সুলতানা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন ও বিকেলে উপজেলার কদিমধল্যা এলাকায় অবস্থিত ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজে বিসিএস (প্রশাসন) ১৯৮২ বিশেষ ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। ড: আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সাবেক প্রশাসন কর্মকর্তা ড. খোন্দকার শওকত হোসেনের সভাপতিত্বে পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাস্ট লেডি অধ্যাপক ড: রেবেকা সুলতানা। এর আগে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ ও প্রতিষ্ঠানটিতে একটি শহীদ মিনারের উদ্বোধন করেন।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়নে আর্থিক অনুদানও প্রদান করেন তিনি। অনুষ্ঠানে সাবেক অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম, টাঙ্গাইল জেলা প্রশাসক মোহাম্মদ কায়ছারুল ইসলাম, টাঙ্গাইল অতিরিক্ত পুলিশ সুপার মো: শরফুদ্দিন, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, সহকারি পুলিশ সুপার (মির্জাপুর) সার্কেল এসএম মনসুর মূসা, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন। এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি আসাদুজ্জামান বাবুল।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট