1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 9:03 pm
Title :
কালিহাতীতে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, আহত ৪ ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক:

কিশোরগঞ্জ – ঢাকা গণপরিবহনে চলছে ভাড়া নৈরাজ্য  

Reporter Name
  • Update Time : Sunday, February 25, 2024,
  • 370 Time View

 

কিশোরগঞ্জ :

সৈয়দ আলীউজ্জামাম (মহসিন)

জেলা প্রতিনিধি ।

 

কিশোরগঞ্জের গাইটাল, চামটা বন্দর ( করিমগঞ্জ) ও কটিয়াদি বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়মিত চলাচল করে

আনন্যা পরিবহন / ক্লাসিক / সুপার , যাতায়াত, উজানভাটি, ও জলসিঁড়ি এক্সপ্রেস এর প্রায় শতাধিক বাস।

সুত্র মতে কিশোরগঞ্জ থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকার দূরত্ব ১২০/১২৫ কি.মি।

যেখানে যাত্রী প্রতি ভাড়া গুনতে হয় ৩৫০৳, কিলোমিটার প্রতি ভাড়া দাড়াচ্ছে ৩৳।

একই নিয়মে ভাড়া আদায় করছে কটিয়াদি থেকে ছেড়ে যাওয়া জলসিঁড়ি এক্সপ্রেস।

 

গতবছর আগষ্টে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছিলো সরকার। তারই প্রেক্ষিতে গত বছরের ৭ আগষ্ট থেকে দূরপাল্লার বাসে কিলোমিটার প্রতি ২.২০ টাকা ভাড়া নির্ধারণ করেছিলো বিআরটিএ।

সে-হিসাবে প্রতি কিলোমিটারে প্রতি যাত্রীকে দিতে হচ্ছে প্রায় ১টাকা বেশি।

 

জানা যায় নতুনভাবে এই ভাড়া কার্যকর করা হয়েছিল শুধু ডিজেল চালিত বাসের ক্ষেত্রে, সি এন জি চালিত বাসের ভাড়া এক পয়সাও বাড়ানো হয়নি। কিন্তু এই রুটে চালাচল কৃত উল্লেখিত বাস মালিক, শ্রমিক কেউই এই নিয়মের তোয়াক্কা করছে না।

 

এই রুটে নিয়মিত যাতায়াত করেন এমন অনেক যাত্রী বিভিন্ন সময় ভাড়া নিয়ে প্রতিবাদ করায় যাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, ভয়ভীতি প্রদর্শন এমনকি মারপিট কারারও অভিযোগ রয়েছে বাস শ্রমিকদের বিরুদ্ধে ।

 

এমনিতে কিশোরগঞ্জ -ভৈরব -ঢাকা, কিশোরগঞ্জ -গাজীপুর -ঢাকা মহাসড়কের বেহাল দশা তারউপর অতিরিক্ত ভাড়া ও বাস শ্রমিকদের দৌরাত্মে প্রতিনিয়ত নাজেহাল হওয়া সাধারণ যাত্রীরা সংশ্লিষ্ট কতৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট