
( জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাইয়ে কালাই উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ মিনফুজুর রহমান মিলন- এর নেতৃত্ব ২৫ ফেব্রুআরি রোজ রবিবার আড়াই টায় এক ঐতিহাসিক মোটরসাইকেল শোডাউন পুলিশ প্লাজা থেকে শুরু করে উপজেলার ৫ টি ইউনিয়নে প্রদক্ষিণ শেষে কালাই বাসটেন্ড চত্বরে আওয়ামীলীগ উপজেলা কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শোভাযাত্রা সমাপ্ত করেন। সমাবেশ উপজেলা চেয়ারম্যান বলেন আগামী ৪ মে উপজেলা নির্বাচনে অাবারো কালাইবাসী ভোটে আমাকে জয়যুক্ত করবেন বলে আমি বিশ্বাস করি। এজন্য হাজার হাজার জনতার উদ্দ্যেশে বলেন আপনারা বাড়ীতে গিয়ে ভোটারের কাছে অামার জন্য ভোট প্রার্থনা করবেন।