
মিজানুর রহমান শামীম :ঘাটাইল থানা পুলিশরোববার বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা ও টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাহিদ হত্যায় জড়িত সন্দেহে মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে । ওয়ার্কসপ থেকে চুরি যাওয়া একটি সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফ্রিং এর মাধ্যমে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, ঘাটাইল উপজেলার কামারচালা গ্রামের আবুল হোসেনের ছেলে মো. সোহাগ (১৫) ও তার মা খাদিজা (৩৩), নিয়ামতপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. নাজমুল (২০), নলমা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সালমান জাহান জান্নাত (২১) ও জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তরুনীআটা গ্রামের ফজলুল হক।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন বলেন, গত ২২ ফেব্রæয়ারি ঘাটাইল উপজেলায় মনির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের ভেতর থেকে নাহিদ হাসান নামের এক ওয়ার্কসপ কর্মচারীর লাশ উদ্ধার করা হয়। পরে হত্যাকারীরা ওয়ার্কসপের ভেতরে থাকা একটি মোটরসাইকেল নিয়ে যায়। পরে এ হত্যাকান্ডের বিষয়ে গোয়েন্দা নজরদারি চালিয়ে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে বাকিদেরকে গ্রেপ্তার করা হয়।