1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 10:46 pm
Title :
কালিহাতীতে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, আহত ৪ ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক:

কুষ্টিয়ায় মাংসের প্লেটে পুরুষাঙ্গ সাদৃশ্য বস্তুর অস্তিত্ব মিলেছে

Reporter Name
  • Update Time : Monday, February 26, 2024,
  • 409 Time View

 

কুষ্টিয়া প্রতিনিধি:

 

কুষ্টিয়ায় রান্না করা মাংসের প্লেটে পুরুষাঙ্গ সাদৃশ্য বস্তুর অস্তিত্ব মিলেছে। সোমবার দুপুরে সদর উপজেলার কবুরহাট সর্দারপাড়া এলাকায় সোহান নামে এক ব্যক্তির বাড়িতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। ঘটনার পর শতাধিক মানুষের ভীড় জমে ওই বাড়িতে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায় সদর উপজেলার কবুরহাট সর্দারপাড়া এলাকার বারেক সর্দারের ছেলে সোহান গত ১১ ফেব্রæয়ারি কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকা থেকে দুই কেজি মাংসের সাট(মাংস বিশেষ) কিনেন। সোমবার সকালে রান্না করা মাংস খাবার সময় মাংসের টুকুরা দেখে সন্দেহ হয়। ধারণা করা হয় মাংসটি পুরুষাঙ্গের অংশ বিশেষ। বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হয়। খবর চলে যায় পুলিশের কানেও। উৎসুক কয়েকশ’ মানুষ জড়ো হন সোহানের বাড়িতে।

 

এবিষয়ে সোহান জানান গত ১১ ফেব্রæয়ারি কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা বাজার থেকে দুই কেজি মাংস কিনেন। ওই মাংস ফ্রিজে রাখা হয়। রোববার রাতে ওই মাংস রান্না করা হয়। সকালে রান্না করা ওই মাংস খেতে গেলে তার সন্দেহ হয়।

 

এবিষয়ে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান কবুরহাট এলাকায় মাংসের প্লেটে পুরুষাঙ্গের অস্তিত্ব মিলেছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে পুরুষাঙ্গ সাদৃশ্য বস্তুর অস্তিত্ব পায়। তবে সেটি আদৌ পুরুষাঙ্গ কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এবিষয়ে মাংস ক্রেতা সোহানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট