1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 10:46 pm
Title :
কালিহাতীতে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, আহত ৪ ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক:

নড়াইলে জমি দখল করতে ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ 

Reporter Name
  • Update Time : Monday, February 26, 2024,
  • 300 Time View

 

পুলক কুমার ঘোষ

স্টাফ রিপোর্টার

 

নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া গ্রামে বিরোধপূর্ণ জমি দখল করতে বসতঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরূদ্ধে। এঘর পুড়াকে কেন্দ্র করে ওই এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

চরসিঙ্গিয়া গ্রামের মৃত আলেক মোল্যার ছেলে ক্ষতিগ্রস্থ মো. কমির মোল্যা সোমবার (২৬ ফেব্রæয়ারি) সকালে সাংবাদিকদের জানান, সিঙ্গিয়া মৌজার হাল ৭৭৩ দাগে তার ১২ শতক পৈত্রিক জমিতে বসত ঘর ও বিভিন্ন ধরনের গাছ রয়েছে। ওই জমি নিয়ে সিঙ্গিয়া গ্রামের আব্দুল হালিম খালাসীর ছেলে অহিদুল ও জাহিদুলের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এমনকি নড়াইল সদর সহকারি জজ আদালতে মামলা চলমান রয়েছে। মামলা করার কারণে প্রতপক্ষ আরো ক্ষিপ্ত হয়ে উঠে। তাই তারা ওই জমি দখলে নিতে তৎপরতা চালাতে থাকে। এরই ধারাবাহিকতায় রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে তারা ভাড়াটে লোকজন নিয়ে সশস্ত্র অবস্থায় এসে ওই ঘরে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি তাৎক্ষনিক পুলিশকে জানালে,পুলিশ এসে দু’জনকে আটক করেন। অজ্ঞাত কারণে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। এদিকে গ্রামের লোকজন এগিয়ে আসায় অন্যান্য দুর্বৃত্তরা পালিয়ে যায়।

নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আদালত যার পক্ষে রায় দিবেন তিনি জমির মালিক হবেন। এখানে পুলিশের পক্ষপাতিত্ব করার কোন সুযোগ নেই। কাউকে আটক করা হয়নি, তাই ছেড়ে দেয়ার প্রশ্নই ওঠে না। তথাপিও বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট