
স্টাফ রিপোর্টারঃ খান শাকিল
প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন । তাই সব জায়গায় অভিযান চলবে বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন যে, আমার প্রথম লক্ষ্য হচ্ছে চিকিৎসা ব্যবস্থাটা গ্রামগঞ্জে ছড়িয়ে দেওয়া। আমি যদি প্রতিটি হেলথ কমপ্লেক্স বা জেলার হাসপাতালগুলো কে সাবলম্বী করে গড়ে তুলতে পারি তাহলে গ্রামগঞ্জের কোনো রোগী চিকিৎসা নিতে ঢাকা বা চট্টগ্রাম শহরে ভিড় করবে না।
মন্ত্রী আরও বলেন যে, প্রধানমন্ত্রী আমাকে জিরো টলারেন্স করে দিয়েছেন যাতে কোনো রোগী চিকিৎসক দ্বারা ভুল চিকিৎসার শিকার না হয়।
গ্রামে চিকিৎসক না থাকার বিষয় নিয়ে মন্ত্রী বলেন যে, গ্রামে চিকিৎসকদের পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার বিষয়ে তিনি কাজ করছেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ওলিউজ্জামান, জেলা সিভিল সার্জন ডাঃ মিনহাজ উদ্দিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।