1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 20, 2026, 12:03 am
Title :
কালিহাতীতে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, আহত ৪ ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক:

মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মোক্তার হোসেন  

Reporter Name
  • Update Time : Thursday, February 29, 2024,
  • 274 Time View

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

আসন্ন সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে অন্যান্য প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছে প্রকাশ করে নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন মোহাম্মদ মোক্তার হোসেন।

মোহাম্মদ মোক্তার হোসেন উপজেলার বালুচর ইউনিয়নের আকবর নগর গ্রামের মরহুম জলিল মেম্বারের সুযোগ্য প্রথম সন্তান।

 

স্থানীয় সূত্রে জানাযায় মোক্তার হোসেন ছোট বেলা থেকেই সামাজিক,সাংস্কৃতিক,সমাজের উন্নয়ন ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সেবামূলক কাজে রয়েছেন।

 

এছাড়া তিনি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর চৌরাস্তা সংলগ্ন মাদীনাতূল উলূম ক্বওমী মাদরাসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন।

 

পাশাপাশি তিনি জণসেবামূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখে আসছেন বহু আগে থেকেই।মেধাবী পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন রাজনৈতিক নেতা হিসেবে স্থানীয় ভাবে তার গ্রহণযোগ্যতা ও অবস্থান অনেকটাই শক্ত পোক্ত ভাবে ধরে রেখেছেন মোক্তার হোসেন।পাশাপাশি তিনি সামাজিক, সাংস্কৃতিক খেলাধুলা ও সমাজ সেবামূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখে আসছেন।জানা যায়, পরিশ্রমী,পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ, মেধাবী দাপুটে নেতৃত্ব হিসেবে মোহাম্মদ মোক্তার হোসেনের নিজস্ব স্বচ্ছ ব্যক্তি ইমেজসহ সর্ব অঙ্গনে তার সমমানের গুরুত্বও রয়েছে। এদিকে পরিশ্রমী ও স্বচ্ছ ব্যক্তিত্ব সম্পন্ন মোক্তার হোসেনকে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী করার উদ্যোগ সম্প্রতি স্থানীয় ভাবে নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।জীবনে স্বচ্ছতার সাথে দায়ীত্ব পালনের কারণে মোক্তার হোসেনের উপজেলা জুড়ে ব্যপক সামাজিক পরিচিতি রয়েছে উপজেলা জুড়ে তার অসংখ্য নেতাকর্মীও রয়েছে।অন্যদিকে মোক্তার হোসেন বিভিন্ন সভা সমাবেশসহ স্থানীয় সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে জনসাধারণের কাছে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি তার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে উপজেলার অবহেলিত জণসাধারনের জীবনের মান উন্নয়নের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নেও কাজ করবেন মর্মে প্রতিশ্রুতি ব্যক্ত করে আসছেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে উপজেলার জনসাধারণের সেবা করা ছাড়া তাঁর ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই।স্থানীয় বিভিন্ন বিশ্লেষক গণের অভিমত বিবেচনায় আসন্ন সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের ভীড়ে উপজেলার মানুষ পরিশ্রমী,মেধাবী ও স্বচ্ছ ব্যক্তিত্বের অধিকারী মোহাম্মদ মোক্তার হোসেনকে নিশ্চিত ভাবেই বেছে নেবে মর্মে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট