
বুলবুল হাসান, পাবনা জেলা প্রতিনিধি : পাবনা জেলার গোয়েন্দা শাখার অভিযানে একজন মাদক ব্যবসায়ী কে ৪(চার) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সীর নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আলম এর সার্বিক তত্বাবধানে ওসি (ডিবি) এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে শনিবার ২ মার্চ ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) হাফিজুর রহমানের সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় জেলার সদর থানাধীন নুরপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী মো- আহসান (৪৩) পিতা-মোঃ রইচ উদ্দিন সাং-নুরপুর ১০নং ওয়ার্ড থানা- পাবনা সদর, জেলা- পাবনাকে মাদক দ্রব্য ০৪(চার) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার দায়ের করা হয়েছে।