সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পাইকড়া ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করছেন চেয়ারম্যান প্রার্থী জসিম খাঁন গাজীপুরকে একটি আধুনিক নগরী গড়ার মহাপরিকল্পনা বাবুলের মানিকগঞ্জের ঘিওরে জমি দখল ও মারধরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ রূপসায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল, পথসভা ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত।  প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মদিনে গাকৃবির সাফল্য উৎসর্গ উপাচার্যের ভাসানী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিসিকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত নওগাঁয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন ধানের ক্ষতির শঙ্কা, দুশ্চিন্তায় কৃষক,  গাজীপুরে মন্ত্রিত্বের দাবিতে আলোচনায় ফজলুল হক মিলন জ্বালাও-পোড়াও ও রাজনৈতিক অস্থিরতায় শিল্পাঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ; উন্নয়ন, স্থিতিশীলতা ও শক্তিশালী প্রতিনিধিত্বে অভিজ্ঞ নেতাকে মন্ত্রিসভায় চান গাজীপুরবাসী গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজীপুরকে একটি আধুনিক নগরী গড়ার মহাপরিকল্পনা বাবুলের

  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুরকে অপরিকল্পিত নগরায়ণের সংকট থেকে বের করে একটি আধুনিক, সম্প্রসারিত ও বাসযোগ্য মহানগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) নবনিযুক্ত চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল।

 

দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি নগরীর দীর্ঘদিনের যানজট, জলাবদ্ধতা, আবাসন সংকট ও পরিবেশ বিপর্যয় মোকাবিলায় সমন্বিত উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেছেন।

 

রোববার সকালে গাজীপুর মহানগরীর ওয়্যারলেস এলাকায় গাউকের কার্যালয়ে যোগদান করলে কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে নিজের উন্নয়ন ভাবনা ও কর্মপরিকল্পনা তুলে ধরেন নতুন চেয়ারম্যান।

 

তার পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পেয়েছে শিল্পাঞ্চলের লাখ লাখ শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন। শ্রমিকদের জন্য পৃথক হাসপাতাল, নিরাপদ আবাসন এবং তাঁদের সন্তানদের শিক্ষার জন্য বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি প্রবাসীদের জন্য পৃথক ‘প্রবাসী পল্লী’, সাধারণ মানুষের জন্য পরিকল্পিত আবাসিক এলাকা এবং তুরাগ নদের দুই তীরে সৌন্দর্যবর্ধনের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

 

কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, ঢাকার ওপর জনসংখ্যার চাপ কমাতে গাজীপুরকে পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা প্রয়োজন। এ জন্য সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অপরিকল্পিত নগরায়ণ বন্ধ এবং পরিকল্পিত আবাসন নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হবে।

 

গাউকের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান তিনি। নাগরিকদের হয়রানি, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়ে বলেন, কোনো নাগরিক যেন সেবা নিতে এসে ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। ফাইল অনুমোদনের দীর্ঘসূত্রতা কমিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাসও দেন তিনি।

 

নগরীর উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় এককভাবে নয়, বরং সংসদ সদস্য, সিটি করপোরেশন, জেলা পরিষদ ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন নতুন চেয়ারম্যান।

 

গত ১১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুযায়ী গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান কাজী ছাইয়েদুল আলম বাবুল।

 

প্রথম কর্মদিবসে তাকে স্বাগত জানান গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিসী, জেলা বিএনপি নেতা শাখাওয়াত হোসেন সবুজসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।

 

দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসা কাজী ছাইয়েদুল আলম বাবুল বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। নতুন দায়িত্বে গাজীপুরের উন্নয়নে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews