সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
অতিরিক্ত সচিব হতে চায় ফ্যাসিস্ট রাষ্ট্রপতি, আওয়ামী মন্ত্রীদের ঘনিষ্ঠ দুর্নীতিবাজ যুগ্মসচিব মনিরুল পাইকড়া ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করছেন চেয়ারম্যান প্রার্থী জসিম খাঁন গাজীপুরকে একটি আধুনিক নগরী গড়ার মহাপরিকল্পনা বাবুলের মানিকগঞ্জের ঘিওরে জমি দখল ও মারধরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ রূপসায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল, পথসভা ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত।  প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মদিনে গাকৃবির সাফল্য উৎসর্গ উপাচার্যের ভাসানী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিসিকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত নওগাঁয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন ধানের ক্ষতির শঙ্কা, দুশ্চিন্তায় কৃষক,  গাজীপুরে মন্ত্রিত্বের দাবিতে আলোচনায় ফজলুল হক মিলন জ্বালাও-পোড়াও ও রাজনৈতিক অস্থিরতায় শিল্পাঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ; উন্নয়ন, স্থিতিশীলতা ও শক্তিশালী প্রতিনিধিত্বে অভিজ্ঞ নেতাকে মন্ত্রিসভায় চান গাজীপুরবাসী

পাইকড়া ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করছেন চেয়ারম্যান প্রার্থী জসিম খাঁন

  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

মোঃ আনিসুর রহমান শেলী :

টাঙ্গাইলের পাইকড়া ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জসিম খাঁন। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা তৈরির লক্ষ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি বাস্তবায়ন করছেন।

 

এরই ধারাবাহিকতায় গতকাল শাহেদ হাজারী স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয় এবং গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানানো হয়।

 

জানা যায়, দেশনায়ক তারেক জিয়ার বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় পরিবেশবান্ধব এ উদ্যোগ গ্রহণ করেছেন জসিম খাঁন। পর্যায়ক্রমে পাইকড়া ইউনিয়নের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের পরিকল্পনা নিয়ে কাজ করছেন তিনি।

 

জসিম খাঁনের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সচেতনতা সৃষ্টি করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews