সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ অতিরিক্ত সচিব হতে চায় ফ্যাসিস্ট রাষ্ট্রপতি, আওয়ামী মন্ত্রীদের ঘনিষ্ঠ দুর্নীতিবাজ যুগ্মসচিব মনিরুল পাইকড়া ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করছেন চেয়ারম্যান প্রার্থী জসিম খাঁন গাজীপুরকে একটি আধুনিক নগরী গড়ার মহাপরিকল্পনা বাবুলের মানিকগঞ্জের ঘিওরে জমি দখল ও মারধরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ। ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজুর পরিবারের পাশে এমপি নায়াব ইউসুফ রূপসায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল, পথসভা ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত।  প্রধানমন্ত্রীর ৬২ তম জন্মদিনে গাকৃবির সাফল্য উৎসর্গ উপাচার্যের ভাসানী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিসিকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত নওগাঁয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন ধানের ক্ষতির শঙ্কা, দুশ্চিন্তায় কৃষক, 

ফরিদপুরের টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ

  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

 

সাইদ গজী,

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুরের টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় (বৈরাগী স্কুল) পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

 

রোববার (২২ নভেম্বর) বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে তিনি এ পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে সংসদ সদস্য বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও উপযোগী শিক্ষার পরিবেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য এবং শিক্ষার্থীরা।

 

বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews