1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 5:53 pm
Title :
কালিহাতীতে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, আহত ৪ ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক:

আশুলিয়ায় ৫ লক্ষ টাকার গাঁজা সহ দুই মাদক ব্যাবসায়ী আটক 

Reporter Name
  • Update Time : Saturday, February 24, 2024,
  • 517 Time View

 

মাহাবুব মন্ডল, আশুলিয়া, সাভার।

সাভারের আশুলিয়ায় বিপুল পরিমান মাদকসহ মোঃ সিরাজুল ইসলাম (২৮) ও মোঃ সাদির (৪৫) নামে দুই জনকে আটক করেছে র‍্যাব-৪। এসময় তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান ও মোবাইল জব্দ করা হয়েছে।

 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়া থানায় হস্তান্তর করে একটি মাদক মামলা দায়ের করেছে র‍্যাব-৪। গত শুক্রবার বেলা ১২ টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- পাবনা জেলার চাটমহল থানার ফৈলজানা গ্রামের মোঃ মফিজ উদ্দিন প্রমানিকের ছেলে মোঃ সিরাজুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর থানার মহেশপুর গ্রামের মৃত আব্দুল হাসিম মেম্বারের ছেলে মোঃ সাদির।

 

এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার বেলা ১২ টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় গোপন সূত্রে মাদক বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে দুই জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে স্কচটেপ দিয়ে পেঁচানো প্রায় ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় পাঁচ লাখ ১৩ হাজার দুইশত টাকা। এসময় জব্দ করা হয় একটি পিকআপ ভ্যান ও মোবাইল ফোন। দীর্ঘদিন যাবত পিকআপ ভ্যানে করে তারা বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করে আসছিল। গতকাল শনিবার সকালে আটককৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এস,আই) জোহাব আলী এ প্রতিবেদককে জানান, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট