
মোস্তফা কামাল
আগামী কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঐক্যবদ্ধ সালামাবাদ ইউনিয়নের একক প্রার্থী হিসাবে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান এস এম নাজমুল হক প্রীন্সকে সমর্থন জানিয়েছেন ইউনিয়নবাসী। সোমবার (৪ মার্চ) বিকেলে ইউনিয়নবাসীর আয়োজনে জোকা-বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় এ ঘোষনা দেন ইউনিয়নের সর্বস্তরের জনগণ। শরীফ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোল্যা মাহাবুবুর রহমান মাহি, সাবেক চেয়ারম্যান এফ এম শামীম আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল হোসেন জন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এফ এম সোহাগ, উপজেলা যুব মহিলালীগের সভাপতি ববিতা বেগম, এমপির ব্যক্তিগত সহকারী হিরাজুল ইসলাম হীরাসহ ইউনিয়নের সকল ওয়ার্ড সদস্য ও প্রতিটি গ্রাম থেকে আসা গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, উপজেলার উন্নয়নে এস এম নাজমুল হক প্রীন্স একজন যোগ্য প্রার্থী। ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী একক প্রার্থী হিসাবে নাজমুল হকের পাশে থাকলে জয় সুনিশ্চিত বলে তার মন্তব্য করেন। এ ছাড়া এ বিষয়ে ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিরা জাতীয় সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির সাথেও কথা বলবেন বলে জানান। এ সময় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা সকল শ্রেণীপেশার মানুষ বক্তাদের সাথে একাত্মতা পোষন করে বিজয়ের স্লোগানে সভাস্থল মুখরিত করে তোল
চেয়ারম্যান প্রার্থী নাজমুল হক প্রীন্স বলেন, ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী পাশে থাকলে আমাদের জয় সুনিশ্চিত।