1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 4:12 pm
Title :
কালিহাতীতে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, আহত ৪ ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক:

এসএসসি পরীক্ষার্থী ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

Reporter Name
  • Update Time : Sunday, February 18, 2024,
  • 257 Time View

 

স্টাফ রিপোর্টারঃ খান শাকিল

টাঙ্গাইলের ভূঞাপুরে চলমান এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় গলায় ওড়না পেঁচিয়ে স্বর্ণা খাতুন (১৭) নামে স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি )সকালে উপজেলা পৌর শহরের বেতুয়া পলিশা এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

নিহত স্বর্ণা খাতুন ওই গ্রামের রাজমিস্ত্রী সোনা মিয়ার মেয়ে বলে নিশ্চিত করেছে এলাকাবাসী। সে টেপিবাড়ী উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, বলে জানা যায়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ্ স্থানীয়দের বলেন যে, গত বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি বাংলা প্রথমপত্র পরীক্ষা ছিল। পরীক্ষা ভালো হয়নি বলে বাড়িতে জানায়। এনিয়ে স্বর্ণা হতাশায় ভুগছিলেন। শনিবার রাতের কোনো সময়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

স্বর্ণার বাবা সোনা মিয়া বলেন যে , গত শনিবার রাতে একসঙ্গে খাওয়া-দাওয়া করে নিজ নিজ রুমে শুয়ে পড়ি। রবিবার ভোরে নামাজ পড়ার জন্য মেয়েকে ডাকতে গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে পরে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে দেখি আমার মেয়ে ঘরের ধর্ণার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ্ বলেন যে, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট