1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 20, 2026, 3:41 am
Title :
কালিহাতীতে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, আহত ৪ ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক:

গাজীপুরে ডাকাতের হামলায় দুই পুলিশ ও এক ডাকাত সদস্য গুরুতর আহত 

Reporter Name
  • Update Time : Tuesday, March 5, 2024,
  • 268 Time View

 

মোছাঃববিতা আক্তার

 

গাজীপুরের শ্রীপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় পাবলিক ভেবে টহলরত পুলিশ সদস্যের ওপর হামলা চালায় ডাকাতদল।

ডাকাতদের হামলায় মো. রুহুল আমিন (২৫) ও মো. সেলিম (৩৫) নামের দুই পুলিশ সদস্য আহত এবং পুলিশের ধাওয়ায় চলন্ত গাড়ির নিচে পড়ে রুবেল মিয়া (২৭) নামে ডাকাতদলের এক সদস্য আহত হয়েছেন।

 

সোমবার (৪ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন। এর আগে, রোববার (৩ মার্চ) রাতে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের সিংগারদিঘি গ্রামের হাসিখালি ব্রিজ এলাকায় ওই ঘটনা ঘটে।

 

আহত দুই পুলিশ সদস্য শ্রীপুর থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। অন্যদিকে আহত ডাকাত দলের সদস্য রুবেল শরিয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানা গেছে।

 

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বলেন, ডিউটি চলাকালে পুলিশের ওপর ডাকাতদলের হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আহতাবস্থায় দুই পুলিশ সদস্য এবং আহত ডাকাত দলের সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

তিনি আরও বলেন, রোববার রাত পৌনে ২টার দিকে পুলিশের টহলরত টিম জানতে পারে, মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের সিংগারদিঘী গ্রামের হাসিখালি ব্রিজে গাছের গুড়ি ফেলে ডাকাতি করছে ডাকাতদল। তাৎক্ষণিক এএসআই আলিমের নেতৃত্বে চার পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা তাদের রামদা দিয়ে এলোপাথাড়ি কোপায়। এতে পুলিশ কনস্টেবল রুহুল আমিন ও সেলিম গুরুতর আহত হন। সেসময় পুলিশের অন্যান্য সদস্যরা ধাওয়া দিলে রুবেল নামে ডাকাতদলের এক সদস্য গাড়ির নিচে পড়ে আহত হন। পালিয়ে যান বাকিরা। আহত ডাকাতদলের সদস্যকে আটক করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারাহ বিনতে ফারুক বলেন, আহত দুই পুলিশ সদস্য ও অপর এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট