1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 7:25 pm
Title :
কালিহাতীতে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, আহত ৪ ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক:

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিক নিহত,মহাসড়ক অবরোধ। 

Reporter Name
  • Update Time : Saturday, February 24, 2024,
  • 256 Time View

 

সেলিম রেজা বিশেষ প্রতিনিধি

 

 

গাজীপুর মহানগরীর কুনিয়া তারগাছ এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক নারীশ্রমিক নিহত হয়েছেন। এতে উত্তেজিত জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছেন।

 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

 

নিহত ওই নারীশ্রমিকের পরিচয় এখনো পাওয়া যায়নি। তার মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। সে স্থানীয় একটি কারখানায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কুনিয়া তারগাছ এলাকায় রাস্তা পারাপারের সময় সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় এক নারীশ্রমিক মারা যান। এরপর উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ কামাল হোসেন হোসেন বলেন, রাস্তা পার হওয়ার সময় সিটি কর্পোরেশনের ট্রাকের ধাক্কায় এক নারীশ্রমিক নিহত হয়েছেন। এতে উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এছাড়া, তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট