1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 10:49 pm
Title :
কালিহাতীতে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, আহত ৪ ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক:

নড়াইলে সৎমার বিরুদ্ধে তিন বছরের শিশু হত্যার অভিযোগ 

Reporter Name
  • Update Time : Tuesday, February 27, 2024,
  • 301 Time View

 

স্টাফ রিপোর্টার:

নড়াইলে সৎমার বিরুদ্ধে ৩ বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার(২৭ফেব্রুয়ারি) দুপুরে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রাম এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতর সৎমাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে ।

পুলিশ ও নিহতর স্বজনরা জানায়,নিহত শিশুটির নাম নুসরাত জাহান রোজা( ৩)। সে গিলাতলা গ্রামের সজিব কাজীর মেয়ে।

বাড়ির লোকজন নুসরাত কে অনেকক্ষণ যাবৎ না দেখতে পেয়ে খোঁচাখুঁজির একপর্যায়ে নিহতর দাদি তাদের বসত ঘরের খাটের উপর কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় নুসরাতের মৃতদেহ দেখতে পায়।

এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যেয়ে নিজেদের হেফাজতে ময়নাতদন্তের জন্য নিহত লাশ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নুসরাতের জন্মের আঠারো মাস সময়ে রুপা বেগমের সঙ্গে তার বাবা সজীব গাজীর ছড়াছাড়ি হয়ে যায়। তখন নুসরাত তার দাদি, ফুফুদের কাছে প্রতিপালিত হয়ে আসছিল।

এর এক পর্যায়ে বিগত ছয় থেকে আট মাস আগে নুসরাতের এর বাবা জোবাইদা নামক এক নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করে।

স্বজনদের অভিযোগ জুবাইদা তার সৎ মা। নুসরাতকে বরাবরই মোটেও সহ্য করতে পারত না,সে প্রায় শিশুটিকে নানা অত্যাচার ও নির্যাতন করতো। জুবাইদা নুসরাত কে শ্বাসরোধ হত্যা করে কাঁথা দিয়ে মুড়িয়ে লুকিয়ে রাখে।

 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জুবাইদা কে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট