1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 2:30 pm
Title :
কালিহাতীতে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, আহত ৪ ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক:

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাসচালক নিহত

Reporter Name
  • Update Time : Saturday, February 17, 2024,
  • 249 Time View

 

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতি‌নি‌ধিঃ

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সুমন ইসলাম (২৮) নামে এক বাসচালক নিহত হয়েছেন।

 

১৭ ফেব্রুয়ারি (শনিবার) সকালে উপজেলার ফার্মগেট সংলগ্ন দোসীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

সুমন ইসলাম পামুলী ইউনিয়নের শান্তিরহাট মাঝাডোবা এলাকার হাসিবুল ইসলামের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টায় ‘তয়েজ পরিবহন’ নামের একটি বাস ঢাকা থেকে যাত্রী নিয়ে দেবীগঞ্জ বিজয় চত্বর আসে। দেবীগঞ্জের যাত্রীদের নামিয়ে দিয়ে পুনরায় নীলফামারীর দিকে ফিরে যাওয়ার পথে ফার্মগেট সংলগ্ন দোসীমানা এলাকায় দেবীগঞ্জ ডোমার সড়কে পঞ্চগড়গামী একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে সুমন ইসলাম গুরুতর আহত হন। পরে বাসের হেলপার ও স্থানীয়রা উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম সড়ক দুর্ঘটনায় বাসচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি দিয়ে একটি মামলা হয়েছে এবং ট্রাকটি চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট