1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 4:12 pm
Title :
কালিহাতীতে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, আহত ৪ ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক:

পঞ্চগড়ে শ্রেষ্ঠ থানা বোদা থানা 

Reporter Name
  • Update Time : Tuesday, February 20, 2024,
  • 286 Time View

 

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

পঞ্চগড় জেলার সার্বিক কর্ম মুল্যায়নে শ্রেষ্ঠ থানা হিসেবে পুরস্কৃত হয়েছে বোদা থানা।

 

২০ ফেব্রুয়ারী (মঙ্গলবার) পঞ্চগড় জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কর্ম মুল্যায়নে ২য় বারের মত জানুয়ারী ২০২৪ মাসের শ্রেষ্ঠ থানা হিসেবে বোদা থানাকে পুরস্কৃত করা হয়। একি সাথে সার্বিক কর্মমুল্যায়নে বোদা থানার এসআই মোঃ আব্দুর রাজ্জককে শ্রেষ্ঠ এসআই, এসআই আবু বক্কর সিদ্দিককে শ্রেষ্ঠ বিট অফিসার, এএসআই মোঃ সেকেন্দার বাদশাকে শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কৃত করা হয়।

 

মঙ্গলবার সকালে পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা এবং পরবর্তীতে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে ২০২৪ সালের জানুয়ারী মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ত্ব করেন পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার  জনাব এস, এম, সিরাজুল হুদা, পিপিএম।

 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) মোছাঃ রুনা লায়লা, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, পঞ্চগড় এর মোঃ আসাদুজ্জামান, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

 

বোদা থানা এলাকায় মাদক, জঙ্গী, জুয়া, চুরি, ছিনতাই, যৌতুক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম, জায়গা জমি নিয়ে বিরোধসহ বিভিন্ন অপরাধ নির্মুল করতে সম্প্রতি যোগদানকারী অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বোদা থানা পুলিশ। যার ফলশ্রুতিতে পর পর দুই মাস বোদা থানা পঞ্চগড় জেলার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে পুরস্কৃত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট