1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 2:25 pm
Title :
কালিহাতীতে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, আহত ৪ ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক:

প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীর দুই পা ভেঙে দেওয়ার মূল আসামীসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : Wednesday, February 7, 2024,
  • 245 Time View

 

মাদারীপুর প্রতিনিধি:

মোঃ বেলায়েত হোসেন।

 

প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতার দুই পা ভেঙে দেওয়ার ঘটনায় জড়িত মূল আসামী সাইফুল সরদারসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকার ডেমরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কামরুল হাসান জানান গত পহেলা জানুয়ারি দুপুরে মাদারীপুর সদর থানাধীন খোয়াজপুর টেকেরহাট বাজারে বালু ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা হোসেন সরদার এর উপর হামলা করে প্রকাশ্য দিবালোকে দুই পা ভেঙে দেয় সাইফুল সরদারও তার সঙ্গীরা।

 

এ ঘটনায় ১৩ জন আসামী সহ অজ্ঞাতনামা আরো আসামীদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর পরই জেলা গোয়েন্দা শাখা, মাদারীপুর থানা পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে।

 

ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামী সনাক্ত করে। মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা শাখা ও মাদারীপুর সদর থানা পুলিশের সমন্বয়ে ঢাকা জেলার ডেমরা থানাধীন মিরপাড়া এলাকা হতে অভিযান পরিচালনা করে উল্লেখিত ঘটনার মূল হোতা সাইফুল সরদারসহ ৭ জনকে গ্রেফতার করা হয় (২৬)। গ্রেফতারকৃত অন্যরা আতাউর সরদার (২৮), আসামী অলিল সরদার (৩০), মানিক সরদার (২৫), রাশেদ হাওলাদার (২৬),তুরান সরদার (৩৬), আপেল হাওলাদার (১৯)।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট