1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 2:28 pm
Title :
কালিহাতীতে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, আহত ৪ ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক:

বাঙ্গরায় বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name
  • Update Time : Wednesday, February 7, 2024,
  • 225 Time View

 

সাখাওয়াত হোসেন (তুহিন)

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানার উমালোচন উচ্চ বিদ্যালয় মাঠে এই পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,  মুরাদনগরের নবনির্বাচিত  সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ জাহাঙ্গীর আলম সরকার বলেন, লেখা পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।

 

শীতকালীন ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন দেখে আমি অভিভুত। এমন আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে অগ্রনী ভূমিকা রাখবে।

শিক্ষকদের উদ্দ্যেশ্য করে তিনি আরো বলেন, আপনারা কারিকুলাম  শিক্ষার মান উন্নয়ে কাজ করতে হবে ।   শিক্ষার মান উন্নত হলে শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে।

 

উমালোচন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আবু ইসহাক রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক কার্য নির্বাহী সদস্য তরিকুল ইসলাম দিপু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, নবীপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, বাঙ্গরা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান শেখ জাকির হোসেন, কোমম্পানিগঞ্জ পল্লিবিদ্যুতের  ডিজিএম আবুল কালাম আজাদ,মুরাদনগর একাডেমিক সুপারভাইজার কুহিনুর বেগম, উত্তর জেলা সেচ্ছাসেবকলীগ সদস্য জাকারিয়া সরকার, উমালোচন উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক শাহিনুর আলমের উপস্থাপনায় অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম সওদাগর, বাঙ্গরা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আকরাম। উপজেলা তাতীলীগের সাবেক আহবায়ক নূরুদ্দিন রিপন,  আহবায়ক আজিজুল হক, উপজেলা যুব মহিলালীগ নেত্রী  মমতাজ বেগম প্রমুখ।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট