
স্টাফ রিপোর্টারঃ খান শাকিল
বরিশালের গৌরনদী উপজেলায় একটি বাড়ির বাথরুম থেকে বোমা উদ্ধারের সময় বিস্ফোরণে পুলিশের (এস আই) ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কসবায় ইসলামিক মিশনের পিছনে একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
আহত ব্যক্তিরা হলেন। পুলিশের (এস আই) কামাল, কনস্টেবল মিজান ও বাড়ির মালিক মাসুম হাওলাদার। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজন জানায় যে , বড় কসবা ইসলামিয়া মিশনের পিছনে মাসুম হাওলাদারের ঘর থেকে ১৫/২০ গজ দূরত্বে একটি বাথরুম রয়েছে। সকালে মাসুম বাথরুমে তালা দেওয়া দেখতে পেয়ে প্রতিবেশী কেউ তালা দিয়েছে কিনা খবর নেয়। কিন্তু কেউ জানাতে না পারায় পরে তালা ভেঙ্গে বাথরুমের মধ্যে একটি বাজারের ব্যাগ দেখতে পান এবং ব্যাগে লাল টেপ পেঁচানো তিনটি ককটেল সদৃশ বস্তু দেখতে পান। তখন ৯৯৯ কল করে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে-পুলিশ সেখানে গিয়ে ককটেল সদৃশ বস্তু উদ্ধারের সময় বিস্ফোরিত হয়।
এ সময় (এস আই )কামাল ও বাড়ির মালিক মাসুম স্প্লিন্টার বিদ্ধ হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন কনস্টেবল মিজান।
বাড়ির মালিক মাসুম হাওলাদার জানায় যে , (এস আই) কামাল হোসেন আমাকে দিয়ে ব্যাগ ২ টি টয়লেটের ভেতর থেকে বাইরে বের করান। পরে ব্যাগ ২ বালতির পানিতে রাখতে বললে আমি বালতির পানিতে রাখি। একটি কৌটা ভেসে উঠলে এসআই কামাল একটি লাঠি দিয়ে খোঁচা মেরে সেটিকে মাটিতে ফেলেন। এ সময় বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলে আমরা সবাই আহত হই।
বোমা বিস্ফোরণে এসআই, কনষ্টেবলসহ তিনজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন যে, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।