1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 9:08 pm
Title :
কালিহাতীতে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, আহত ৪ ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক:

রাণীশংকৈলে হারানো ২২ ভরি স্বর্ণের হদিস মিলল না এখনো বাদি আতংকে। 

Reporter Name
  • Update Time : Monday, February 26, 2024,
  • 506 Time View

মোঃ আল-মুকিদ মাহি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর ঝাড়বাড়ি

গ্রামের আমেরিকা প্রবাসি মোঃ শরিফুজ্জামানের বাসা থেকে গত ২৩ ডিসেম্বর/২৩, ২২ ভরি স্বর্ণ, ১লক্ষ টাকা ও কম্পিউটার যন্ত্রাংশ চুরি হলে শরিফুজ্জামান ওইদিনেই রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ করেন। পরবর্তী এক সপ্তাহেও থানা পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় বাদির পিতা তোফাজ্জল হোসেন বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবহিত করেন। এরই এক মাস পর পুলিশ বসতপুরের শাহজাহান ও বাদির ভাতিজা ফরিদ কে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। কিন্তু তারা কিছুদিন জেল খেটে বের হয়ে আসে।

বর্তমানে বাদি ও তার পরিবারকে হত্যাসহ বিভিন্ন প্রকার হুমকি দেওয়া হচ্ছে বলে বাদি জানান। এজন্য তারা আতংকে দিন পার করছেন। ওই স্বর্ণ উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো আশানুরূপ পদক্ষেপ বা লক্ষ্মণ নেই বলে সম্প্রতি তোফাজ্জল হোসেন সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন। তবে বাদিপক্ষ এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করছেন।

এ ব্যাপারে এএসপি (সার্কেল) রেজাউল হক মুঠোফোনে জানান, ইতিমধ্যে সন্দেহ জনক ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের কাজ অব্যাহত আছে। সঠিক তথ্য-প্রমাণ পেলে আরো ২/৩ জনকে গ্রেফতার করা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট