1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 9:08 pm
Title :
কালিহাতীতে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, আহত ৪ ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক:

রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “কম্পিউটার ও ভাষা ল্যাব ” উদ্বোধন। 

Reporter Name
  • Update Time : Monday, February 26, 2024,
  • 377 Time View

 

মোঃ আল-মুকিদ (মাহি), ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।

গতকাল ২৫/০২/২০২৪ খ্রি: রোজ- রবিবার, সকাল ১১:৩০ ঘটিকায় রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ টি ডেস্কটপ কম্পিউটার ও ইউপি সহ “কম্পিউটার ও ভাষা ল্যাব ” অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ছেলিমা সিদ্দিকার সুনিপুন হাতের ছোঁয়ায় বিজয় ভবনের দ্বিতলার একটি সুসজ্জিত অতি মনোরম ভাবে সাজানো কক্ষে উদ্বোধন করা হয়। ল্যাবটির শুভ উদ্বোধন করেন রানীশংকৈল উপজেলার নির্বাহী অফিসার জনাব মো:রকিবুল হাসান। অত্র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার জনাব মো: রাহিম উদ্দিন, অত্র ক্লাস্টার এইউও জনাব ঘনেশ্বাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি এবং রানীশংকৈল পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম সরকার, শিক্ষক অভিভাবক সমিতির সম্মানিত সভাপতি জনাব গোলাম সারওয়ার হোসেন বিপ্লব, অত্র কমিটির সম্মানিত অভিভাবক সদস্য জনাব প্রশান্ত কুমার বসাক, জনাব জেরিন আক্তার।

 

বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে প্রতিটি শ্রেণির শিক্ষার্থী গণ পর্যায়ক্রমে রুটিন মোতাবেক কম্পিউটার শিক্ষা অর্জনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট সোনার বাংলার স্মার্ট নাগরিক হওয়ার শিক্ষার হাতে খড়ি প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় পেয়ে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরাই খুশি এবং আনন্দে উদ্বেলিত। উপস্থিত মাননীয় অতিথি বৃন্দের সম্মতিতে আজ হতে রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন কৃত ল্যাবটি, শিখা অনির্বাণ “কম্পিউটার ভাষা ল্যাব” নামেই প্রচলিত হবে। উক্ত অনুষ্ঠানে একটি উদ্বোধনী নৃত্য পরিবেশন করে অত্র বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মাসফিয়া মাহাজাবিন আস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট