1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 2:28 pm
Title :
কালিহাতীতে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, আহত ৪ ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক:

সাপের কামড়ে ৮ মাস বয়সের এক শিশু বাচ্চার মৃত্যু।

Reporter Name
  • Update Time : Wednesday, February 7, 2024,
  • 254 Time View

 

স্টাফ রিপোর্টারঃ খান শাকিল

টাঙ্গাইলের কালিহাতীতে সাপের কামড়ে ৮ মাস বয়সের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ধল্লাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সাজিদ (৮ মাস)। সে ওই গ্রামের প্রবাসী নুর আলমের একমাত্র ছেলে। শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাহেদুর রহমান।

সাজিদের পরিবার জানায় যে, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শিশুটি ঘরে ঘুমিয়ে ছিলো। শিশুটির চিৎকার শুনে তার কাছে গিয়ে তার হাতে সাপের কামড়ের দাগ দেখতে পান তার মা। পরে পরিবারের সদস্যরা স্থানীয় কবিরাজের মাধ্যমে চিকিৎসা করান। শিশুটির শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাহেদুর রহমান বলেন, শিশুটিকে মৃত অবস্থায় নিয়ে এসেছিলো তার পরিবার। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরবিবারের কাছে দেওয়া হয়।

অবশেষে টাঙ্গাইল শাড়ির জিআই স্বত্ব পেতে আবেদন

তিনি আরও বলেন যে, শিশুটিকে সাপে কামড়ালে প্রথমে স্থানীয়ভাবে ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক করে বিষ নামানোর চেষ্টা করা হয়। এভাবে সময়ক্ষেপণ না করে তাকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে হয়তো তাকে বাঁচানো যেতো।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট