1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 20, 2026, 1:50 am
Title :
কালিহাতীতে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, আহত ৪ ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক:

সিরাজগঞ্জ সদর থানা এলাকা হতে ছিনতাই চক্রের ০৫ জন সক্রিয় সদস্য গ্রেফতার।

Reporter Name
  • Update Time : Sunday, March 3, 2024,
  • 251 Time View

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ প্রতিনিধি :

 

সিরাজগঞ্জের একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন মাসুমপুর ও সোহাগ কল্যাণপুর এলাকায়” অভিযান চালিয়ে ছিনতাই চক্রের সক্রিয় ০৫ জন সদস্যকে গ্রেফতার করছে র‍্যাব ১২, এসময় তাদের কাছ থেকে ০৮ টি মোবাইল ও নগদ ৯,০০০ টাকা জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীরা হলো ১। মৃত মতিউর রহমান এর ছেলে কামরুল ইসলাম হাসান ২। সোহেল সেখ এর ছেলে ইমরান সেখ ৩। আব্দুল মজিদ সেখের ছেলে মোঃ ইনসান সেখ ৪। মৃত আবুল হোসেনের ছেলে মুন্না সেখ ৫। মৃত জয়নাল এর স্ত্রী মোছাঃ মুক্তি বেগম। এরা সবাই সিরাজগঞ্জ জেলার সদর থানার বাসিন্দা।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগণ এলাকায় ভাড়ায় চালিত বিভিন্ন অটোরিক্সা, সিএনজিকে টার্গেট করে বিভিন্ন স্থানে যাওয়ার নাম করে এবং এসব যানবাহন/ ক্রয়-বিক্রয় করে দেওয়ার নাম করে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত। আসামীগণ দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমেও ভুক্তভোগীদের জিম্মি করে নির্যাতনের মাধ্যমে তাদের টাকা-পয়সা লুটে নেয়। ধৃত আসামীগণ একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় সুযোগ বুঝে সাধারণ মানুষকে নানা কৌশলে ফাদে ফেলে ছিনতাই করে আসছিলো।

গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট