বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্য সেবায় ইউনিয়ন হেলথ কমপ্লেক্স হবে: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো:সাখওয়াত হোসেন  গাজীপুরে নাশকতা ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা বিএনপির কালিয়া থানার আয়োজনে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ সম্পন্ন সালথায় ২ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কোকডহড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার উলিপুর সাব রেজিস্ট্রার অফিসের দূর্নীতি! দেখার কেউ নেই কালিহাতীতে বেসরকারী সংস্থার বই পাঠ্যসূচীতে! সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষকদের নানা অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেফতার

গাজীপুরে নাশকতা ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা বিএনপির

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

মো. হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

নাশকতা ও রাজনৈতিক অস্থিতিশীলতার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে গাজীপুরের পূবাইলে বিক্ষোভ মিছিল করেছে পূবাইল মেট্রো থানা বিএনপি।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে মিরের বাজার থেকে বের হওয়া মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে সরগরম হয়ে ওঠে পুরো এলাকা।

 

বিকাল ৪টায় মিরের বাজারের ঘাস ফড়িং রেস্টুরেন্টের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তালটিয়া রানা সিএনজি পাম্পে গিয়ে কর্মসূচি শেষ হয়।

 

মিছিলে নেতৃত্ব দেন পূবাইল মেট্রো থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল।

 

তিনি বলেন, পূবাইলে নাশকতা, বিশৃঙ্খলা কিংবা রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির কোনো অপচেষ্টা হলে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে রাজপথে থাকবে।

 

মিছিল চলাকালে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিরের বাজার। তারা “জিয়ার সৈনিক এক হও”, “রাজপথে নামিস নারে, পিঠের ছাল থাকবে নারে”, “নাশকতা করিস নারে, শেখের বেটি আসবে নারে”—বিভিন্ন স্লোগান দেন।

 

মিছিলে উপস্থিত ছিলেন পূবাইল মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সিনিয়র সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, আসাদুজ্জামান খান বুলবুল, আফজাল হোসেন, জাকির হোসেন, মাসুদ রানা, মামুন মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

এদিকে বিএনপি নেতারা জানান, ২৩ সেপ্টেম্বর থেকে পূবাইলে নাশকতার বিরুদ্ধে প্রতিরোধমূলক বিক্ষোভ মিছিল অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews