বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্য সেবায় ইউনিয়ন হেলথ কমপ্লেক্স হবে: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো:সাখওয়াত হোসেন  গাজীপুরে নাশকতা ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা বিএনপির কালিয়া থানার আয়োজনে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ সম্পন্ন সালথায় ২ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কোকডহড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার উলিপুর সাব রেজিস্ট্রার অফিসের দূর্নীতি! দেখার কেউ নেই কালিহাতীতে বেসরকারী সংস্থার বই পাঠ্যসূচীতে! সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষকদের নানা অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেফতার

স্বাস্থ্য সেবায় ইউনিয়ন হেলথ কমপ্লেক্স হবে: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো:সাখওয়াত হোসেন 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা আকস্মিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো:সাখাওয়াত হোসেন বকুল।

 

আকস্মিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন তিনি,এ সময় তিনি হাসপাতালের ডেঙ্গু কর্ণার, স্টোররুমসহ প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন ও রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন।রোগীর নানা অনিয়ম ও অব্যবস্থাপনা কথা তুলে ধরেন।

 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন,বিগত সরকারের আমলে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে,মেডিকেল এর আশে পাশে ক্লিনিক রাখা যাবে না,আগামী অক্টোবর মাস থেকে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার কাজ শুরু হবে, আগামী দুই বছরের মধ্যে এই জায়গায় ডায়ালিসিস হবে ১০ জন রোগীর, ফিজিওথেরাপি হবে, ফিজিওথেরাপির জন্য একটা বিভাগ হবে। আধুনিক প্যাথোলজি বিভাগ, রক্ত পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হবে,শুধু উপজেলা হাসপাতাল না, আমরা ইউনিয়ন হেলথ কমপ্লেক্স করতেছি, ওইখানে ডাক্তার দেওয়া হবে,পহেলা অক্টোবরের পর টেণ্ডার হবে।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, আমাদের পর্যাপ্ত পরিমাণে এন্টিভেনম রয়েছে,তবে সাপে কামড় দেওয়ার পরে কিছুক্ষণ রোগীকে পর্যবেক্ষণ করতে হয় যে, এটা আসলে বিষাক্ত সাপ কি না,আর বিষক্রিয়ার অবস্থা,রোগী যদি আর দেরিতে আসেন,সেক্ষেত্রে কিন্তু একটু ভালো চিকিৎসকের দরকার পড়ে,আমাদের আরো সাবধান হতে হবে, মানুষকে সচেতন করতে হবে, সাপে কাটলে সাথে সাথে যেন রোগীকে হাসপাতালে নিয়ে আসে।

 

অনিয়মের বিষয়ে তিনি বলেন,কিছু অনিয়ম ধরা পড়েছে,কিছু টেস্ট বাহিরে থেকে করানো হয়েছে,স্যালাইনের এখানে থাকতে বাইরে থেকে কিনেছে,আবার অনেক রোগী জানেনই না,কোন ঔষধ আমাদের এখানে আছে আর কোন টা বাহিরে থেকে কিনতে হয়,দুই-একটা অনিয়ম দেখেছি,উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো:কামরুজ্জামান রতন,উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া,উপজেলা স্বাস্থ্য কর্মকতা শারমিন সুলতানা তিথি,অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews