বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্য সেবায় ইউনিয়ন হেলথ কমপ্লেক্স হবে: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো:সাখওয়াত হোসেন  গাজীপুরে নাশকতা ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা বিএনপির কালিয়া থানার আয়োজনে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ সম্পন্ন সালথায় ২ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কোকডহড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার উলিপুর সাব রেজিস্ট্রার অফিসের দূর্নীতি! দেখার কেউ নেই কালিহাতীতে বেসরকারী সংস্থার বই পাঠ্যসূচীতে! সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষকদের নানা অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেফতার

সালথায় ২ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

 

 

সাইদ গাজী, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় অসহায় ও দরিদ্র প্রায় ২০০ শতাধিক চক্ষুরোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা হয়েছে। একই সাথে ছানি পড়া রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার (অপারেশন) ও লেন্স সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লায়ন্স ক্লাব অব ঢাকা (সুগন্ধা-৩১৫, এ/১ বাংলাদেশ)’-এর সহযোগিতায় ও রিপোর্টার্স ক্লাব ফরিদপুর এর উদ্যোগে সোমবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলা সদরের ভাওয়াল ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মাঠে এই চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

বিনামূল্যে চলা এই ক্যাম্পে লায়ন চক্ষু হাসপাতাল ঢাকা থেকে আগত অভিজ্ঞ মেডিকেল অফিসার ডাঃ তুষার কর্মকার, ডাঃ আবুল হোসেন, ডাঃ মেহেদী হাসান, ডাঃ ওসমান গনি ও ডাঃ আলমগীর হোসেন চিকিৎসা প্রদান করেন। রিপোর্টার্স ক্লাব ফরিদপুরের সদস্য আনিসুর রহমানের সার্বিক সহযোগিতায় স্থানীয় পুরুষ, নারী ও শিশুসহ এলাকার প্রায় দুই শতাধিক রোগী এখান থেকে চিকিৎসা ও পরামর্শ সেবা গ্রহণ করেন।

 

ক্যাম্প শেষে রোগীদের উদ্দেশ্যে লায়ন ডাঃ আলমগীর হোসেন জানান, যেসব ছানি রোগী শনাক্ত হয়েছেন, তাদের লায়ন চক্ষু হাসপাতাল ঢাকায় নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স লাগানোর ব্যবস্থা করা হবে। এছাড়া রোগীদের আসা-যাওয়া, থাকা-খাওয়া ও অন্যান্য চিকিৎসার সম্পূর্ণ খরচ আয়োজক সংগঠনের পক্ষ থেকে বহন করা হবে।

 

আয়োজনের বিষয়ে ‘রিপোর্টার্স ক্লাব ফরিদপুর’-এর সভাপতি শফিউল মঞ্জুর ফরিদ বলেন, “আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সবসময় বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। গ্রামীণ এলাকায় অনেক অসহায় মানুষ অর্থের অভাবে চোখের প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারেন না। যথাসময়ে অবহেলার কারণে অনেকে অন্ধত্ব বরণ করেন। এসব অসহায় ও ছানি রোগীদের কথা চিন্তা করেই লায়ন্স ক্লাব অব ঢাকার সহায়তায় বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচারের এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews