
আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি শিক্ষাবান্ধব সরকার, শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিএনপি বিশ্বাস করে,একটি দেশের প্রকৃত উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা । তাই শিক্ষার্থীদের মানসম্মত ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি সবসময় কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও করবে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফলাফল করুক, এটাই আমাদের লক্ষ্য নয়। তারা যেন প্রকৃত শিক্ষা গ্রহণ করে জ্ঞান, মেধা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ-বিদেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে,সেটিই আমাদের প্রত্যাশা । শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক শিক্ষা,শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের চর্চা করতে হবে।
তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া সবসময় শিক্ষার গুরুত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বাধীন বিএনপি সরকার শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল। শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তোলার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণই বিএনপির অন্যতম লক্ষ্য। শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, অর্জিত জ্ঞানকে শ্রদ্ধা ও দায়িত্ববোধের সঙ্গে কাজে লাগাতে হবে। শিক্ষা মানুষের মধ্যে বিনয়, বিবেক ও দায়িত্ববোধ তৈরি করে। একজন শিক্ষার্থী যখন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে, তখন সে শুধু নিজের ভবিষ্যৎ নয়, পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎও পরিবর্তনে ভূমিকা রাখতে পারবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিদ্যালয়ে কম্পিউটার ও প্রয়োজনীয় প্রযুক্তি সুবিধা বৃদ্ধি, নিরাপদ ও সুপেয় পানির জন্য ওয়াটার রিফাইং মেশিন স্থাপন, সমৃদ্ধ লাইব্রেরির জন্য প্রয়োজনীয় বই-পুস্তক সরবরাহসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হবে।শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশের দিকেও গুরুত্ব দিতে হবে।
শুধু বইয়ের মধ্যে শিক্ষার্থীদের আটকে রাখলে চলবে নান। খেলাধুলা তাদের মন ও মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিদ্যালয়ের মাঠ উন্নয়ন ও খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরি করাও জরুরি। শিক্ষার্থীরা যাতে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে, সে বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করলে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আজ ১৮-ই সেপ্টেম্বর (শুক্রবার) সকালে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয় কতৃক আয়োজিত বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন ও সীমানা প্রাচীর উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল হক, প্রকৌশলী মাহমুদুল হাসান, মেহেদি হাসান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান, আরিফুর রহমান আরিফ, মোল্যা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, রূপসা উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক খান আনোয়ার হোসেন,মহিউদ্দিন মিন্টু,এসএমএ মালেক, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান,দিদারুল ইসলাম,মিকাইল বিশ্বাস ।
সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুজ্জামান জমাদ্দার (বাদশা) এবং সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নকিব উদ্দীন আজাদ।
বক্তৃতা করেন জেলা মহিলাদল নেত্রী শাহনাজ ইসলাম, বিএনপি নেতা হুমায়ূন কবীর,খন্দকার শরিফুল ইসলাম,কামরুল ইসলাম কচি, ফিরোজ মাহমুদ, মহিতোষ ভট্টাচার্য, শিক্ষক খায়রুল জমাদ্দার, খালেদ মাহমুদ, ইশমতআরা ইয়াসমিন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম রেজা, বিএনপি নেতা শ,ম হাসিবুর রহমান, সাবেক ছাত্রনেতা মুন্না সরদার, খান আলিম হাসান, মাসুদ খান, আরিফ মোল্যা, শাহজামান প্রিন্স, কামরুজ্জামান নান্টু,বিএনপি নেতা জহিরুল হক শারাদ, তরিকুল ইসলাম রিপন, ইসরাইল বাবু, শিহাবুল ইসলামের, এসএম আবু সাঈদ, টিটো জমাদ্দার, শফিক ঢালি, ইউনিয়ন সহযোগী সংঠনের নেতা নাঈম আহম্মেদ, খান ওলিয়ার রহমান, হাফিজুর রহমান, বিএনপি নেতা জিএম হিরক,সাবু জমাদ্দার, শাহিনুর রহমান প্রমূখ। এরপর এমপি আজিজুল বারী হেলাল গোয়ালবাথান-গিলাতলা ৩ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। পরিশেষে তিনি নৈহাটি ইউনিয়নের অচিনতলা মাদ্রাসায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত হন।