
মোঃ আনিসুুর রহমন শেলী :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ১০ নং কোকডহড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলামের উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় ইউনিয়নের লাঙ্গলজোড়া সানু মেম্বার বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নূরে মোস্তফা তালুকদার,বক্তা হিসেবে বক্তব্য রাখেন সালাম মন্ডল, নজরুল মন্ডল, আলহাজ্ব মন্ডল, কালিহাতী উপজেলা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পূজা উদযাপন কমিটি সভাপতি দিলীপ
উঠান বৈঠকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম উপস্থিত এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।
বৈঠকে বক্তারা এলাকার উন্নয়ন, জনসেবা ও সাধারণ মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
উঠান বৈঠকটি একপর্যায়ে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।