বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্য সেবায় ইউনিয়ন হেলথ কমপ্লেক্স হবে: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো:সাখওয়াত হোসেন  গাজীপুরে নাশকতা ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা বিএনপির কালিয়া থানার আয়োজনে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ সম্পন্ন সালথায় ২ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কোকডহড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার উলিপুর সাব রেজিস্ট্রার অফিসের দূর্নীতি! দেখার কেউ নেই কালিহাতীতে বেসরকারী সংস্থার বই পাঠ্যসূচীতে! সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষকদের নানা অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেফতার

কালিয়া থানার আয়োজনে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

নাসির আহমেদ, কালিয়া প্রতিনিধি

নড়াইলের কালিয়া থানার আয়োজনে কমিউনিটি পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আজ ২২ সেপ্টেম্বর সকাল ১১টায় কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৫ দলীয় এই কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কাবাডি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রকিবুল হাসান (বিপিএম-সেবা, পিপিএম), কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম. ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি স.ম. আবু রেজাই রাব্বি কামাল, বিএনপি যুগ্ম সম্পাদক আর্মষ্ট্রং এবং বিএনপি নেতা মনিরুজ্জামান মনা।

প্রতিযোগিতায় নারীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে চাঁচড়ি পুরুলিয়া মহিলা দল এবং পুরুষদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কালিয়া পৌরসভার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দল। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কালিয়া থানার ওসি মোঃ ইদ্রিস আলী ও পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews