সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন- সংসদ সদস্য মোশাররফ হোসেন  গাজীপুরে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মা ও শিশু কন্যা নিহত নবীনদের পদচারণায় মুখর পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ  চাটমোহরে ‘ভূতের আতঙ্ক’, গ্রামবাসীর উদ্যোগে মিলাদ মাহফিল সিংড়ায় ছাতার দিঘি ইউনিয়নে গণসংযোগে চেয়ারম্যান  প্রার্থী শামসুল আলম মামুন  সাফল্যের মুকুটে নতুন পালক: প্রথম আলোর সংবর্ধনা পেলেন নাজিফা খান রাজধানীর কাফরুল এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযানের পরও নির্দেশ উপেক্ষা করে মাতৃছায়া প্রপারটিসের ভবনে অতিরিক্ত তলা নির্মাণকাজ অব্যাহত ডেভেলপার কোম্পানি ও ভবন মালিকের বিরুদ্ধে ইমারত নির্মাণ আইন ও বিধিমালা লঙ্ঘনের অভিযোগে করা হয়নি ফৌজদারি মামলা! গজারিয়া তেতৈতলা স:প্রা:বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা লৌহজংয়ে স্বাস্থ্যসেবায় অনিয়ম: ২ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, ওটি সিলগালা মুন্সীগঞ্জে জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠনের সিদ্ধান্ত

মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন- সংসদ সদস্য মোশাররফ হোসেন 

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীর মহিপুর থানাধীন মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, মহিপুরের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের “পরিচালন বাজেটের আওতায় অনাবাসিক ভবন নির্মাণ/সম্প্রসারণ কর্মসূচি (পূর্বতন-৭০১৬)” এর আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান হাওলাদারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক বানীকান্ত সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ হুমায়ুন সিকদার,জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাড. শাহজাহান পারভেজ এবং মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা ফুল দিয়ে অতিথিদের বরণ করেন। পরে ফলক উন্মোচনের মাধ্যমে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রধান অতিথি নতুন ভবন দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে, সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন মানসম্মত শিক্ষার অন্যতম পূর্বশর্ত। আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হবে।

 

এছাড়া একই স্থানে পটুয়াখালীর কলাপাড়ায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর ২য় পর্যায়ের উদ্যোগে অভিভাবক ও কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ এবং প্রণোদনার চেক, উপকরণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কলাপাড়া উপজেলা বিআরডিবি কর্মকর্তার সন্ঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান।

 

উক্ত আয়োজনে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি “বাল্যবিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি” এবং “করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা” শীর্ষক স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কিশোরীদের মাঝে প্রণোদনার চেক, উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়।

 

অপর এক অনুষ্ঠানে একই স্কুলে পটুয়াখালী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

 

এর আগে সকাল ১০ টার সময় মহিপুর থানাধীন মোয়াজ্জেমপুর সালেহিয়া আলীম মাদ্রাসা প্রাঙ্গণে পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে একটি অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়। মাদ্রাসার সভাপতি এ্যাডভোকেট শাহজাহান পারভেজ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী – ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।

 

একই স্থানে পটুয়াখালী জেলা পরিষদের আওতায় শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মন্দির শ্রী সুবোধ চাঁদ ঠাকুরের আশ্রম সংস্কার কাজের শুভ উদ্বোধনের ফলক হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews