শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়া তেতৈতলা স:প্রা:বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা লৌহজংয়ে স্বাস্থ্যসেবায় অনিয়ম: ২ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, ওটি সিলগালা মুন্সীগঞ্জে জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠনের সিদ্ধান্ত স্বর্ণগ্রামে রাসেল মাহমুদ সবুজের তত্ত্বাবধানে ইউনিয়নের দাড়িদহ হাটে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান   টিটেক ‘ক্যারিয়ার গাইডলাইন ২০২৬’ সেমিনার অনুষ্ঠিত মাদারগঞ্জের সন্তানের লেখা আহসান হাবীব রাসেলের একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণির ICT বই প্রকাশ ফরিদপুরে সালথায় ইউপি চেয়ারম্যানের বক্তব্য বিকৃত প্রচারের প্রতিবাদে মানববন্ধন  লৌহজংয়ে মাদকবিরোধী অভিযান: ১০০ পিস ইয়াবাসহ তরুণ গ্রেফতার লৌহজংয়ে অটোরিকশার গ্যারেজে ডাকাতি: ৯৫ ব্যাটারি উদ্ধার, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠনের সিদ্ধান্ত

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

 

 

ফৌজি হাসান খান রিকু,

স্টাফ রিপোর্টার-

মুন্সীগঞ্জ জেলায় যেকোনো জরুরি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘কুইক রেসপন্স টিম’ (QRT) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) জনাব মো. মেনহাজুল আলম পিপিএম।

 

সভায় জানানো হয়, আকস্মিক কোনো আইনশৃঙ্খলাজনিত সমস্যা বা জরুরি পরিস্থিতির উদ্ভব হলে এখন থেকে সংশ্লিষ্ট নির্দিষ্ট ইউনিটের জন্য অপেক্ষা না করে, সমন্বিতভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবে এই কুইক রেসপন্স টিম। জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পুলিশি সাড়া নিশ্চিত করতেই এই সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ এই সভায় মুন্সীগঞ্জ জেলার প্রতিটি থানার প্রতিনিধি ছাড়াও জেলায় কর্মরত অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং হাইওয়ে পুলিশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। সভায় দলটির গঠন প্রক্রিয়া ও সুনির্দিষ্ট কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভা শেষে জানানো হয়, সংশ্লিষ্ট সকল ইউনিটের সমন্বয়ে দ্রুতই কুইক রেসপন্স টিমের সদস্যদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। তালিকা প্রণয়ন শেষে জেলার বিভিন্ন অপরাধপ্রবণ স্পটগুলোতে সমন্বিত অভিযান পরিচালনা করবে নবগঠিত এই টিম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews