শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়া তেতৈতলা স:প্রা:বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা লৌহজংয়ে স্বাস্থ্যসেবায় অনিয়ম: ২ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, ওটি সিলগালা মুন্সীগঞ্জে জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠনের সিদ্ধান্ত স্বর্ণগ্রামে রাসেল মাহমুদ সবুজের তত্ত্বাবধানে ইউনিয়নের দাড়িদহ হাটে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান   টিটেক ‘ক্যারিয়ার গাইডলাইন ২০২৬’ সেমিনার অনুষ্ঠিত মাদারগঞ্জের সন্তানের লেখা আহসান হাবীব রাসেলের একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণির ICT বই প্রকাশ ফরিদপুরে সালথায় ইউপি চেয়ারম্যানের বক্তব্য বিকৃত প্রচারের প্রতিবাদে মানববন্ধন  লৌহজংয়ে মাদকবিরোধী অভিযান: ১০০ পিস ইয়াবাসহ তরুণ গ্রেফতার লৌহজংয়ে অটোরিকশার গ্যারেজে ডাকাতি: ৯৫ ব্যাটারি উদ্ধার, গ্রেপ্তার ৩

লৌহজংয়ে স্বাস্থ্যসেবায় অনিয়ম: ২ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, ওটি সিলগালা

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

ফৌজি হাসান খান রিকু,
স্টাফ রিপোর্টার-
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার (ওটি) ও এক্স-রে কক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ (সিলগালা) করে দেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মালিরঅংক ও হাট ভোগদিয়া এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।

আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় মালিরঅংক বাজারের ‘ইসলামী জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন ত্রুটি পাওয়ায় প্রতিষ্ঠানটির অপারেশন থিয়েটার ও এক্স-রে রুম অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে, ভোক্তা অধিকার ক্ষুন্ন করায় ‘হাট ভোগদিয়া ইয়াসমিন দেলোয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার’কে একই ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই তদারকি চালানো হয়েছে। চিকিৎসার নামে অবহেলা, অনিয়ম কিংবা রোগীদের স্বাস্থ্য ও জীবন ঝুঁকিতে ফেলার মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে আগামীতেও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনার সময় মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন রাজিব উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews