শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়া তেতৈতলা স:প্রা:বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা লৌহজংয়ে স্বাস্থ্যসেবায় অনিয়ম: ২ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, ওটি সিলগালা মুন্সীগঞ্জে জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠনের সিদ্ধান্ত স্বর্ণগ্রামে রাসেল মাহমুদ সবুজের তত্ত্বাবধানে ইউনিয়নের দাড়িদহ হাটে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান   টিটেক ‘ক্যারিয়ার গাইডলাইন ২০২৬’ সেমিনার অনুষ্ঠিত মাদারগঞ্জের সন্তানের লেখা আহসান হাবীব রাসেলের একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণির ICT বই প্রকাশ ফরিদপুরে সালথায় ইউপি চেয়ারম্যানের বক্তব্য বিকৃত প্রচারের প্রতিবাদে মানববন্ধন  লৌহজংয়ে মাদকবিরোধী অভিযান: ১০০ পিস ইয়াবাসহ তরুণ গ্রেফতার লৌহজংয়ে অটোরিকশার গ্যারেজে ডাকাতি: ৯৫ ব্যাটারি উদ্ধার, গ্রেপ্তার ৩

ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান  

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

তহিদুল ইসলাম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

 

ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশগত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) শিবগঞ্জ পৌর এলাকার কলেজ রোড থেকে শব্দলদিঘী রোড পর্যন্ত প্রধান সড়কের দুপাশে জমে থাকা ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি পরিষ্কার করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সরাসরি নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিয়াউর রহমান।

অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “ডেঙ্গু দূরীকরণে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের জনগণের সচেতনতা। আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পরিচ্ছন্ন ও সুস্থ শিবগঞ্জ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উক্ত পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি ও শিবগঞ্জ পৌর মেয়র প্রার্থী খালিদ হাসান আরমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, মীর মুনই মুর রহমান মুন এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম আর মিজান। এছাড়াও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।

অভিযান চলাকালে পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি নেতৃবৃন্দও সরাসরি আবর্জনা অপসারণে অংশ নেন এবং পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করেন। উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews