রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহরে ‘ভূতের আতঙ্ক’, গ্রামবাসীর উদ্যোগে মিলাদ মাহফিল সিংড়ায় ছাতার দিঘি ইউনিয়নে গণসংযোগে চেয়ারম্যান  প্রার্থী শামসুল আলম মামুন  সাফল্যের মুকুটে নতুন পালক: প্রথম আলোর সংবর্ধনা পেলেন নাজিফা খান রাজধানীর কাফরুল এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযানের পরও নির্দেশ উপেক্ষা করে মাতৃছায়া প্রপারটিসের ভবনে অতিরিক্ত তলা নির্মাণকাজ অব্যাহত ডেভেলপার কোম্পানি ও ভবন মালিকের বিরুদ্ধে ইমারত নির্মাণ আইন ও বিধিমালা লঙ্ঘনের অভিযোগে করা হয়নি ফৌজদারি মামলা! গজারিয়া তেতৈতলা স:প্রা:বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা লৌহজংয়ে স্বাস্থ্যসেবায় অনিয়ম: ২ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, ওটি সিলগালা মুন্সীগঞ্জে জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠনের সিদ্ধান্ত স্বর্ণগ্রামে রাসেল মাহমুদ সবুজের তত্ত্বাবধানে ইউনিয়নের দাড়িদহ হাটে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান   টিটেক ‘ক্যারিয়ার গাইডলাইন ২০২৬’ সেমিনার অনুষ্ঠিত

সিংড়ায় ছাতার দিঘি ইউনিয়নে গণসংযোগে চেয়ারম্যান  প্রার্থী শামসুল আলম মামুন 

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

মোঃ এমরান আলী রানা নাটোর প্রতিনিধি

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলার ১১ নং ছাতার দিঘি ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। স্থানীয় নির্বাচনকে ঘিরে কালিগঞ্জ বাজারে শত শত নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ব্যপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সামসুল আলম (মামুন)।

 

রবিবার সকাল ১১ টার দিকে গণসংযোগকালে তিনি কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

গণসংযোগ শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সামসুল আলম (মামুন) বলেন, “ছাতার দিঘি ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের সেবা ও সার্বিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।”

এ সময় স্থানীয় সাধারণ মানুষ ও যুবসমাজের মধ্যেও নির্বাচনকে ঘিরে নতুন করে উদ্দীপনা দেখা গেছে।

মোঃ এমরান আলী রানা

নাটোর প্রতিনিধি

২৭/৯/২০২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews