সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় অনুষ্ঠিত।  সাপাহারে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান,  পারখী ইউনিয়নের সব পূজামণ্ডপ পরিদর্শনে প্রফেসর এ কে এম আব্দুল আউয়াল সালথায় নবগঠিত যুবদল কমিটির আনন্দ মিছিল মসজিদের পাশে প্লাস্টিক পুড়িয়ে ক্ষতিকারক বার্নিশ অয়েল তৈরি: বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ গ্রামবাসী, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিংড়ায় চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমিনুর ইসলামের নির্বাচনী গণসংযোগ কুমিল্লার বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপে জামাল খন্দকারের আর্থিক অনুদান বিতরণ নিজস্ব অর্থায়নে সহযোগিতা, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সাপের কামড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, পরিবারে শোকের মাতম দুর্গোৎসব যথাযথভাবে সম্পন্ন করার স্বার্থে সকল পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে —এমপি আলতাফ হোসেন চৌধুরী।  নড়াইলের অরুনিমায় ২৫ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন, জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

পারখী ইউনিয়নের সব পূজামণ্ডপ পরিদর্শনে প্রফেসর এ কে এম আব্দুল আউয়াল

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

মোঃ আনিসুর রহমান শেলী :

পূজারীদের সঙ্গে মতবিনিময়, নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার আশ্বাস

 

টাঙ্গাইলের পারখী ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রফেসর এ কে এম আব্দুল আউয়াল। তিনি ইউনিয়নের বর্গা, আমজানী, পারখী কামারপাড়াসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

 

রবিবার (১৮ অক্টোবর ২০২৬) পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রফেসর এ কে এম আব্দুল আউয়াল পূজারীদের কাছে পূজা উদ্‌যাপনে কোনো ধরনের শঙ্কা, আশঙ্কা বা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কি না, তা জানতে চান। এ সময় পূজারীরা জানান, তারা অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করেছেন।

 

প্রফেসর এ কে এম আব্দুল আউয়াল পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং যেকোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব উদ্‌যাপনের আহ্বান জানান।

 

উল্লেখ্য, প্রফেসর এ কে এম আব্দুল আউয়াল ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে স্থানীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তৃণমূল পর্যায়ে তাঁর রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে।

 

এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পারখী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল মেম্বার, থানা বিএনপির সাবেক সদস্য আইয়ুব খান, বিশিষ্ট সাংবাদিক ও ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সাব্বির আহমেদ আব্বাসী,রিপোটার্স ইউনিটির সভাপতি সাংবাদিক ও সমাজ সেবক মোঃ আনিসুর রহমান শেলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, , বিএনপি নেতা আবু বকর, আবু সাঈদ, নজরুল ইসলাম, মো. হাসান, আব্দুল গনি, মজনু ও যুবদল নেতা ফজলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews