রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা: পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ ধামরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। পটুয়াখালীতে ৩০ বছরের ব্যবহৃত পুরনো রাস্তা নিয়ে বিরোধ, অবরুদ্ধ অর্ধ শতাধিক পরিবার চাটমোহরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন রূপসায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন।  রূপসার শিয়ালি গ্রামে অনুষ্ঠিত ৮০ ফুট কালী প্রতিমার পূজায় এমপি আজিজুল বারী হেলাল এর শুভেচ্ছা উপহার। চোরাচালানে নতুন প্রবণতা ই-সিগারেট–ভেপ: শাহজালালে ৩২ লাখ টাকার পণ্য আটক। সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন,  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সালথায় আলোচনা সভা অনুষ্ঠিত গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক

রূপসার শিয়ালি গ্রামে অনুষ্ঠিত ৮০ ফুট কালী প্রতিমার পূজায় এমপি আজিজুল বারী হেলাল এর শুভেচ্ছা উপহার।

  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালি গ্রামের মধ্যপাড়া মালাকার বাড়ি সার্বজনীন পূজা মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে ৮০ ফুট কালী প্রতিমার পূজা। এ পূজা সফলভাবে আয়োজনের লক্ষ্যে খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের পক্ষ থেকে মন্দির কমিটির নেতৃবৃন্দকে ১ লাখ টাকা শুভেচ্ছা প্রদান করা হয়েছে। আজ ৮-ই নভেম্বর (রবিবার) দুপুরে কালীপূজা উদযাপন কমিটির আয়োজনে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এ আর্থিক শুভেচ্ছা প্রদান করেন।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু।

 

পূজা উদযাপন কমিটির সভাপতি ও ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মহিতোষ ভট্টাচার্যের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য মোল্যা এনামুল কবীর, আরিফুর রহমান আরিফ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজু দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, শ্রীফলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম বকুল,ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিকাইল বিশ্বাস, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু।

 

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেন, বিএনপি নেতা আবুল কাশেম কালা, নুর আলী মেম্বার, আরিফ মোল্যা, দুরুল মোল্যা, প্রাণ গোপাল বিশ্বাস, রাধাকান্ত শিকদার, মিসকাত মোল্যা, শুকলা খাঁ, ফরিদ আনোয়ার, শামীম মোল্যা,আবু তাহের রনি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews