1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 12:46 pm
Title :
কালিহাতীতে ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত, আহত ৪ ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক:

শিবচরে আগুনে সিঁদুরের কারখানা-গোডাউন পুড়ে ছাই।

Reporter Name
  • Update Time : Wednesday, February 14, 2024,
  • 223 Time View

 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জাভেদ মাহমুদ জুয়েল।

 

মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরশ্যামাইল এলাকায় আগুনে সিঁদুরের কারখানাসহ ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত ১২টার দিকে সিদুর ব্যবসায়ীর প্রতিষ্ঠানে এঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

কারখানার মালিক রবি মন্ডল জানান, চারটি কক্ষ তৈরি করে তা কারখানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। গতরাতে কারখানায়  আগুনে সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

 

 

রাত ১২টায়  হঠাৎ একটি ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন পাশের তিনটি কক্ষে  ছড়িয়ে পড়ে।

 

 

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার তপন কুমার ঘোষ  সাংবাদিকদের জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে লেগেছে  বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট