বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় জুলাই শহিদের স্মরণে জামায়াতে ইসলামীর আয়োজনে রূপসায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।  জুলাই শহিদদের আত্মত্যাগ বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রেরণা  বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে – গাজীপুরে রথযাত্রা- রথমেলার উদ্বোধনে – এমপি এম মঞ্জুরুল করিম রনি কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১ আরিফ বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা পটুয়াখালীতে সেতু জুয়েলার্সে রাতের অন্ধকারে দুধর্ষ চুরি, স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কে আর্জেন্টিনার ম্যাচ দেখে ফেরার পথে উত্তরায় বাসচাপায় প্রাণ গেল ২ সাংবাদিকের সালথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন দোকানীকে জরিমানা নগরের গাছা থানা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সকাল সাড়ে ১১ টায়ও অনুপস্থিত হিসাব সহকারী, রাষ্ট্রীয় শোকের নির্দেশনা উপেক্ষা করে পূর্ণ উত্তোলনে জাতীয় পতাকা

আরিফ বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

টাঙ্গাইল  প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ বাজারে অবস্থিত আরিফ বেকারিতে অগ্রিম মেয়াদোত্তীর্ণ তারিখ ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং অননুমোদিত কেমিক্যাল ও রং ব্যবহার করে কেক ও রুটি তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে পরিচালিত  অভিযানে প্রশাসনিক ব্যবস্থায়  এ জরিমানা করা হয়।

জানা যায়, বেকারিটিতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে কেক ও রুটি তৈরি করা হচ্ছিল। এছাড়া খাদ্যপণ্যে অগ্রিম মেয়াদোত্তীর্ণ তারিখ ব্যবহার এবং অনুমোদনহীন কেমিক্যাল ও রং মিশিয়ে খাদ্যসামগ্রী উৎপাদন করা হচ্ছিল, যা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় আরিফ বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

 

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews