শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তদবির-বাণিজ্যের ইতি টেনে গণপূর্তে সারোয়ার আলমের বাজিমাত শ্রীনগরে চোরাই সিএনজিসহ ৩ পেশাদার চোর গ্রেফতার রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর শুভ উদ্বোধন মানববন্ধনের পরদিনই কাজ শুরু,এমপি হেলালের হস্তক্ষেপে নির্মাণ হচ্ছে স্পিড ব্রেকার ।  পোল্ট্রি শিল্পে সমন্বিত উদ্যোগে উৎপাদন ব্যয় কমাতে হবে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস পদ্মা সেতু উত্তর থানা পুলিশের মানবিকতা: কেরানীগঞ্জ থেকে নিখোঁজ ৪ শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর রাজধানীর পূর্ব ভাষানটেকে নিয়মবহির্ভূত ৬টি ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান  দুইটির বিদ্যুৎ মিটার কাটাসহ ভবনগুলোর ব্যত্যয়কৃত অংশ নিজ দায়িত্বে ভেঙ্গে অপসারণের অঙ্গিকার কালিহাতীতে ৩০০ পিস ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার  কালিহাতীতে যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর শুভ উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার : “বই পড়ি, জ্ঞান বাড়াই, উন্নত সমাজ গড়ি”— এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার ” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সংগঠনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্নারের যাত্রা শুরু হয়।

উপস্থিত অতিথিরা ফিতা কেটে বুক কর্নারের উদ্বোধন করেন। এ সময় সংগঠনের দেওয়ালে শোভা পাওয়া ‘পড়ুন, জানুন, শিখুন, গড়ুন, সমৃদ্ধ হোন’— বার্তাটি উপস্থিত সাংবাদিকদের নতুন ভাবনায় অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব নেতা ও বিশিষ্ট লেখক অধ্যাপক ডাঃ মোঃ শাহ আলম তালুকদার, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ বোর্ডের সদস্য অধ্যাপক একেএম আব্দুল আউয়াল, বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক ড. আলী রেজা, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও বিশিষ্ট লেখক জহুরুল হক বুলবুল, আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট লেখক ইস্কান্দার মির্জা ,লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট ছড়াকার কাশীনাথ মজুমদার পিংকু, কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক ,বিশিষ্ট সাংবাদিক ও লেখক রশিদ আহাম্মদ আব্বাসী, কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সদস্য সচিব এডভোকেট খন্দকার মনিরুল ইসলাম, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সুমন ঘোষ, কালিহাতী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রহিমা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,উপজেলা শ্রমিক দলের সভাপতি আফজাল হোসেন আকন্দ, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছুর রহমান শেলীর সভাপতিত্বে ও তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মনির হোসেন।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শামীম আল মামুন মুকুল, শরিফুল ইসলাম মাহফুজ ও যুগ্ম সাধারণ সম্পাদক নেহাল খান, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা স্বাধীন,অর্থ সম্পাদক নাহিদ খান প্রমূখ।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, সংবাদচর্চার পাশাপাশি মুক্তবুদ্ধি ও বস্তুনিষ্ঠ জ্ঞানের আলো ছড়িয়ে দিতে কালিহাতী রিপোর্টার্স ইউনিটির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বই মানুষের চিন্তাশক্তিকে প্রসারিত করে এবং একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। ২০২৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি তরুণ সাংবাদিকদের মধ্যে পাঠ্যাভ্যাস তৈরি এবং একটি সমৃদ্ধ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews