শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তদবির-বাণিজ্যের ইতি টেনে গণপূর্তে সারোয়ার আলমের বাজিমাত শ্রীনগরে চোরাই সিএনজিসহ ৩ পেশাদার চোর গ্রেফতার রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর শুভ উদ্বোধন মানববন্ধনের পরদিনই কাজ শুরু,এমপি হেলালের হস্তক্ষেপে নির্মাণ হচ্ছে স্পিড ব্রেকার ।  পোল্ট্রি শিল্পে সমন্বিত উদ্যোগে উৎপাদন ব্যয় কমাতে হবে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস পদ্মা সেতু উত্তর থানা পুলিশের মানবিকতা: কেরানীগঞ্জ থেকে নিখোঁজ ৪ শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর রাজধানীর পূর্ব ভাষানটেকে নিয়মবহির্ভূত ৬টি ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান  দুইটির বিদ্যুৎ মিটার কাটাসহ ভবনগুলোর ব্যত্যয়কৃত অংশ নিজ দায়িত্বে ভেঙ্গে অপসারণের অঙ্গিকার কালিহাতীতে ৩০০ পিস ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার  কালিহাতীতে যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

শ্রীনগরে চোরাই সিএনজিসহ ৩ পেশাদার চোর গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

 

ফৌজি হাসান খান রিকু,

স্টাফ রিপোর্টার –

 

 

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে একটি চোরাই সিএনজিচালিত অটোরিকশাসহ পেশাদার চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার বালাসুর বাজার এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় তাদের আটক করে শ্রীনগর থানা পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলেন— মুন্সীগঞ্জ সদরের আলদী রাজারচর এলাকার শরীফের ছেলে সাজ্জাদ হোসেন শুভ (২০), ময়মনসিংহের হালুয়াঘাটের টেংরামারা ক্যাম্প এলাকার আজিজুলের ছেলে ইমরান (২০) এবং মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা বাগান এলাকার মুন্নার ছেলে সিয়াম হোসেন (১৯)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল আনুমানিক ৫টার দিকে গ্রেফতারকৃত ওই তিন যুবক একটি চোরাই সিএনজি নিয়ে বালাসুর বাজারে স্থানীয় ব্যবসায়ী ইয়াছিন মোল্লার কাছে বিক্রির প্রস্তাব দেয়। এ সময় ইয়াছিন মোল্লা সিএনজি গাড়ির বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা কোনো কাগজ দেখাতে ব্যর্থ হয়। এতে উপস্থিত লোকজনের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়।

 

সংবাদ পেয়ে শ্রীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় রাত পৌনে ৯টার দিকে সিএনজিসহ ওই তিনজনকে আটক করে। পরে সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

 

শ্রীনগর থানা পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের দিকনির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews